ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

সেশনজট নিরসনে ছুটি বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ads

মহামারি করোনা ভাইরাসের কারণে দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের সম্ভাব্য সেশনজট নিরসনের উপায় হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্যালেন্ডারের শরৎ ও শীতকালীন ছুটি বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।


গত বৃহস্পতিবার ঢাবির জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তি অনুযায়ী, এই দুই ছুটি বাতিল করা হলেও দুর্গাপূজা উপলক্ষে ২০২১ সালের ১২-১৫ অক্টোবর, লক্ষ্মীপূজা উপলক্ষে ১৯ অক্টোবর, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ও যিশুখ্রিস্টের জন্মদিবস উপলক্ষে ২৫ ডিসেম্বরের ছুটি যথারীতি বহাল থাকবে।

ads
ads
ads

Our Facebook Page